শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
দুই সাংবাদিক পেটানোর ঘটনায় তিন পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন

দুই সাংবাদিক পেটানোর ঘটনায় তিন পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত কমিটি গঠন

Sharing is caring!

বরিশালে করোনার সংক্রমন সংক্রান্ত সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকার দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় বন্দর থানার তিন পুলিশ সদস্যকে লাইনে ক্লোজড করা হয়েছে।
ঘটনার তদন্তে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানিয়েছেন এই তথ্য।
ক্লোজড হওয়া তিনজন হলেন নায়েক মোঃ মহসিন, কনেস্টাবল মোঃ জাহিদ ও কনেস্টাবল মোঃ কাওসার।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়। যথা দ্রুত সম্ভব গঠিত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এরআগে গত শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রীজের ঢালে দুই ফটো সাংবাদিককে পিটিয়ে আহত করে পুলিশ।
বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ পত্রিকার ফটোসাংবাদিক সাফিন আহমেদ রাতুল ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক নাছির উদ্দিন জানান, বরিশাল সদর উপজেলার ইউএনও মোঃ মোশারেফ হোসেন ওই এলাকায় করোনা সংক্রমন সংক্রান্ত প্রচারণায় যান, যার ছবি তুলতে তারাও সেখানে যান।
ইউএনও’র বহরের সাথে থাকা পুলিশের সদস্যরা তাদের পিটিয়ে আহত করে।
ঘটনায় হতভম্ব হয়ে লজ্জায় বিষয়টি চেপে রাখেন তারা। একপর্যায়ে বিষয়টি জানাজানি হওয়ায় সহকর্মীদের খুলে বলেন তারা।
এরপর সহকর্মীরা পুলিশ ও প্রশাসনের সাথে যোগাযোগ করলে আজ এ ব্যবস্থা নেয়া হয়।

আরও পড়ুন: বরিশালে সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার দুই সাংবাদিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD