বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

Sharing is caring!

করোনা ভাইরাস মোকাবেলায় বরিশালে জনসমাগম এড়াতে আজও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার।

সকালে নগরীর বাংলাবাজার এলাকায় জনসমাগমে থাকার কারনে ১জনকে ১ হাজার টাকা ও নতুন বাজারে মুল্য তালিকা না থাকায় এক দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া করোনা সন্দেহে নগরীর ভাটিখানা এলাকায় এক বাসায় ভ্রাম্যমান আদলতের টিম অভিযান চালায়। কিন্তু সন্দেহজনক রোগী তার শ্বশুর বাড়ি থাকায় সেখানের উদ্দেশ্যে রওয়ানা করে ভ্রাম্যমান আদালত।

এ দিকে জনসামাগম প্রতিরোধে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে। নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জনসমাগম এড়াতে পুলিশ বেশ কয়েকজনকে কান ধরিয়ে উঠবস করায়।

এ ছাড়া নিত্য প্রয়োজনীয় দোকান পাট ছাড়া নগরীর বেশীরভাগ দোকানপাট ছিল বন্ধ। নগরীর বেশীরভাগ এলাকাই ছিল জনশূন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD