সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্য

বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা নিয়ে রহস্য

Sharing is caring!

বরিশাল নগরে আফরীন (১৭) নামে বিএম কলেজের এক ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সোয়া ১১ দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কে মদিনা মসজিদ সংলগ্ন ভূইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত কলেজ ছাত্রী ওই এলাকার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালাম ভূইয়ার কন্যা। মৃত্যুর সঠিক কারণ এড়িয়ে গিয়ে নিহত কলেজ ছাত্রীর মা পেয়ারা বেগম ও বড় ভাই জুম্মান বলেন, আফরীন অনেক দিন ধরে অসুস্থ ছিল। এ কারণে সে আত্মহত্যা করতে পারে। এর বেশি কিছু জানা নেই বলে এড়িয়ে যান। যদিও প্রথম দিকে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেন তারা।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়, লাশ উদ্ধারের সময় একটি গলায় ফাঁসের ওড়না ফ্যানের সঙ্গে ঝুলছিল। আর তরুণীর দেহটি বিছানার উপর পড়ে ছিল। তবে তার গলায় ফাঁসের চিহ্ন দেখা যায়নি। এদিকে খবর পেয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল ঘটনাস্থলে ছুটে যান।

এমনকি রাত দেড়টার দিকে ঘটনাস্থলে যান কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলামসহ পুলিশের দুটি টিম। ঘটনাস্থলে থাকা কোতয়ালী মডেল থানার ওসি বলেন, ‘পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে কি কারণে সেটা তারা জানেন না বলে দাবি করেছে। তাই মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক রহস্য কি সেটা জানা যাবে। তবে আপাতত এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD