বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
করোনা প্রতিরোধে বরিশালে সেনাবাহিনীর ব্যাপক প্রচারণা

করোনা প্রতিরোধে বরিশালে সেনাবাহিনীর ব্যাপক প্রচারণা

Sharing is caring!

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত মঙ্গলবার সকাল থেকে বরিশালসহ দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সেনাবাহিনী।

তারা সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় বিভাগীয় ও জেলা শহরগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিচ্ছেন।

বরিশালের সড়কে ও বাজারে করোনা সচেতনামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করছেন তারা। যাতে লেখা রয়েছে- ‘আতঙ্ক না ছড়াই সতর্ক থাকি সাহায্য করি’, ‘বিদেশ থেকে এসেছি যারা কোয়ারেন্টিনে থাকব তারা’, ‘ঘন ঘন হাত ধুই করোনা থেকে নিরাপদ রই’।

একই সঙ্গে জনসাধারণকে করোনা প্রতিরোধে সচেতন হতে মাইকিংও করছেন সেনাসদস্যরা। পাশাপাশি সেনাসদস্যদের বহনকারী গাড়িতেও করোনাপ্রতিরোধী সচেতনামূলক ব্যানার লাগানো রয়েছে। সেখানে লেখা- ‘অপ্রয়োজনে কেউ নিজ ঘরের বাহিরে যাবেন না’।

এর আগে চীন ও দক্ষিণ কোরিয়াও সেনাসদস্যদের সহায়তায় করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।

চীনের উহান প্রদেশে থেকে উৎপত্তি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও হানা দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে এ পর্যন্ত ২১ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৫৩৯ জন, আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৯৪ জন।

এর মধ্যে করোনাভাইরাসে এ পর্যন্ত বাংলাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৪ জন, আর সুস্থ হয়েছেন ১১ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD