বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

বরিশালে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

Sharing is caring!

করোনার সংক্রমন প্রতিরোধে গনজমায়েত ব্যতিত বরিশালে সীমিত আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বরিশাল নগরের সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সীমিত সংখ্যক ও সুনির্দিষ্ট অতিথিদের নির্দিষ্ট দূরত্ব বজায় সাপেক্ষে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন।

পরে বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসারে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। এ সময় জনগণকে যার যার নিজের ঘরে উপস্থিত থেকে করোনার সংক্রমন বিস্তার রোধে সহায়তা করার আহবান জানান। এছাড়া সরকার ও স্বাস্থ্য বিভাগের সকল নির্দেশনাবলী মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি।

এরআগে সকালে জেলা পুলিশ লাইন্স-এ ৩১ বার তোপধ্বনি ও সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরআগে ২৫ মার্চ রাতে নিহতদের স্মরনে গনজমায়েত ব্যতিত নিজ নিজ অবস্থানে থেকে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। পরে ২৫ মার্চ রাত ৯ টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্লাক-আউট কর্মসূচি পালন করা হয়।

এদিকে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্নকেন্দ্র সমূহে উন্নত মানের খাবার পরিবেশন এবং হাত ধোয়ার সামগ্রী বিতরণ করা হচ্চে। পাশাপাশি জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বাসায় ফুল, মিষ্টি, স্মারক ও উপহার প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD