বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে সকল খেয়াঘাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা

বরিশালে সকল খেয়াঘাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা

Sharing is caring!

জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল জেলার সব খেয়াঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি জানিয়েছেন।

জেলা প্রশাসক জানান, একটি খেয়ায় বহু লোক একসঙ্গে পারাপার হচ্ছে। তাই খেয়া পারাপার বন্ধ না করা হলে গণজমায়েত বন্ধ হচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও প্রশাসন বিভাগের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাড়া কেউ অযথা ঘর থেকে বের হবেন না। আর নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্য ও ওষুধের দোকান ছাড়া কিছুই খোলা রাখা যাবে না।
রাস্তাঘাট ফাঁকা, ছবি: বাংলানিউজঅন্যদিকে, সরকারি ছুটি ও করোনা আতঙ্কে নগরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরের চেহারা অন্য রকম। নগর ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কমে গেছে। নগরের সড়ক ও জেলার মহাসড়কে গণপরিবহন না থাকায় যানবাহনের সংখ্যা কমে গেছে। নগরে কমেছে মোটরসাইকেল ও রিকশা চলাচলও। ফলে শহরের রাস্তাগাট ফাঁকা হয়ে পড়েছে।

এদিকে প্রধান সড়কগুলোতে কোথাও অপ্রয়োজনীয় দোকানপাট খোলা না থাকলেও বিভিন্ন মহল্লার গলিতে চায়ের দোকান খোলা থাকার খবর পাওয়া গেছে। যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা বজায় রাখা থেকে দূরে থাকছে। জেলাজুড়ে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক ও স্থাপনা ঘিরে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD