বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে নামছে দুই প্লাটুন সেনা বাহিনী

বরিশালে নামছে দুই প্লাটুন সেনা বাহিনী

Sharing is caring!

সারা দেশের ন্যায় বুধবার বরিশালেও নামছে সেনা বাহিনী। সকালের মধ্যেই তারা বরিশাল নগরীতে এসে পৌছাবে। করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের মাঝে সচেতনতা এবং বাজার কার্যক্রম মনিটরিং সহ সামাজিক যোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন তারা।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম অজিয়র রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আপাতত বরিশালের জন্য দুই প্লাটুন সেনা মোতায়েন হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনকে সহায়তার জন্য শেখ হাসিনা সেনানিবাসে ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসারের নিকট সেনা মোতায়েনের বিষয়ে চিঠি লেখেন জেলা প্রশাসক।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুই প্লাটুন  সেনা সদস্য বরিশালে আসবেন। এরই মধ্যে তারা জেলা প্রশাসক এর নিকট রিপোর্টিং করেছেন। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে নগরীর বান্দ রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে। মঙ্গলবার সেনা বাহিনীর একটি টিম স্টেডিয়ামে তাদের থাকার জায়গা পরিদর্শন করেছেন।

এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘সব কিছু ঠিকঠাক হয়েছে। সেনা বাহিনীর সদস্যরা বুধবার সকালে বরিশালে আসবেন। এর পর পর থেকেই তারা নগরীতে তাদের কার্যক্রম শুরু করবেন।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। এক্ষেত্রে বাজার মনিটরিং, প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত, মানুষ যাতে বাইরে অযথা ঘোরা ফেরা না করতে পারে সে বিষয়ে তদারকির পাশাপাশি চলমান দূর্যোগের মধ্যে ত্রান কার্যক্রমও পরিচালনা করবে সেনা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD