বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে করোনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বরিশালে করোনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Sharing is caring!

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর )মোঃ খাইরুল আলম বলেছেন, নোভেল করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। যা শ্বাস যন্ত্রকে আক্রমন করে ও বিভিন্ন উপসর্গের আবির্ভাব ঘটায়, কোন কোন ক্ষেত্রে প্রানঘাতি হয়ে উঠে। যা নাক,মুখ ও চোখের মাধ্যমে ফুসফুসে সংক্রামন ঘটায়। বিশ্বে এখনও এ রোগের কোন প্রতিষেধক আবিস্কার হয়নি। তাই আতংকিত না হয়ে সবাইকে ঘরে অবস্থান করে নিজে সচেতন হোন অন্যকে সচেতন করে তুলুন।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১ টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বরিশাল এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের উদ্যেগে করোনা ভাইরাস সংক্রমন রোধে সচেতনতা সৃস্টিতে সাধারন যাত্রীদের মাঝে লিফলেট বিতরন কালে এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময় তারা পরিবার বা বাহিরের কারো সংস্পর্শে আসা থেকে বিরত থাকবেন।প্রানঘাতি করোনা ভাইরাসের কোন প্রতিষেধক নাই। তাই সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করাটাই এই মুহুর্তে বেশী প্রয়োজন। তাই যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে এবং কেউ আক্রান্ত হলে তাকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর)মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, করোনা ভাইরাসে সচেতনতার বিকল্প নাই। এ ভাইরাস কিভাবে ছড়ায় প্রতিরোধের উপায় সম্পর্কে অবগত হয়ে সবাই সচেতন থাকলে এ মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে আমরা রক্ষা পাব।তাই আমাদের নিজেদের সুরক্ষার জন্য আতংকিত না হয়ে সচেতন হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদ বিন আলম।বরিশাল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি ও বিসিসি ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা, এয়ারপোর্ট থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারন সম্পাদক এম লোকমান হোসাইন সহ এয়ারপোর্ট থানা পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD