রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নগরজুড়ে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ

নগরজুড়ে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ

Sharing is caring!

করোনা পরিস্থিতি মোকাবিলায় বরিশাল নগরজুড়ে বিভিন্ন সংগঠন হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেছে । যারমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থায়নে বরিশাল শহরের বিভিন্ন বস্তিতে দুস্থ পরিবারের মাঝে পদাতিকের হ্যান্ড স্যানিয়াটাইজার, হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের কোভিড-১৯ সচেতনতা বিষয়ক উপ-কমিটির আহবায়ক আলিসা মুনতাজ জানান, কোভিড-১৯ এর ধ্বংস যজ্ঞের কাছে অসহায় হয়ে পড়েছে পুরো মানব সভ্যতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ দিচ্ছে ঘরের বাইরে বের না হতে, আর বের হলেও বারবার হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধুতে। কিন্তু দিনমজুর ও অন্যান্য শ্রমজীবি মানুষের পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রপরামর্শ মেনে ঘরে বসে থা্কা কিংবা স্যানিটাইজার বা হ্যান্ডওয়াস কিনে হাত ধোয়াটা বিলাসিতার সামিল। ফলে সম্বলহীন এই অধিকারবঞ্চিত মানুষেরাই সবচেয়ে বেশি করোনা ঝুকিতে আছেন। বিজ্ঞজনেরা তো পরামর্শ দিয়েই দায় সারছেন কিন্তু উপকরনগুলো সহজলভ্য না হওয়ায় সে পরামর্শ আর বাস্তবায়িয়ত হতে পারছে না। এই দুরাবস্থায় সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকেই পদাতিক এই দুস্থ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরনের উদ্যোগ নেয়।

তিনি বলেন, জনগনের ট্যাক্সের টাকায় উচ্চশিক্ষা নিতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্ররাও যে এই দুর্দিনে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না এই উপল্বদ্ধিকে সামনে রেখে গত ১৭ মার্চ থেকে শুরু হয় পদাতিকের তহবিল সংগ্রহের কাজ। ববির শিক্ষার্থীদের মাঝ থেকে সাড়াও পাওয়া যায় বেশ। ক্যাম্পাস বন্ধ থাকার পরেও মাত্র তিনদিনে পদাতিক তার পুর্বনির্ধারিত তহবিল সংগ্রহে সমর্থ হয়। এর পর শুরু হয় স্যানিটাইজার প্রস্তুতির কাজ।

২৩ মার্চ থেকে পদাতিকের স্বেচ্ছাসেবকেরা বরিশালের বিভিন্ন বস্তিতে পদাতিকের তৈরী করা স্যানিটাইজার ,মাস্ক ও সাবান বিতরন শুরু করে। স্বাস্থ্য উপকরন বিতরনের পাশাপাশি শুরু হয় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইনিং এর কাজ। এদিকে আজ দুপুরেও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের পক্ষ থেকে বরিশাল নগরে গণপরিবহন চালকদের মধ্যে মাস্ক, হ্যান্ড ওয়াস ও জীবানুনাশক স্ত্রে বিতরন করেছে ।

অপরদিকে বরিশাল-৫ আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে, জেলা প্রশাসক কার্যালয়, নগরের বান্দরোডস্থ দুটি বস্তিসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD