রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ব‌রিশা‌ল বিভা‌গে ৯ সেতু উ‌দ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী

ব‌রিশা‌ল বিভা‌গে ৯ সেতু উ‌দ্বোধন কর‌লেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্য‌মে খুলনা, ব‌রিশাল ও গোপালগঞ্জ জো‌নে নি‌র্মিত ২৫টি সেতু উ‌দ্বোধন ক‌রেন। ‌

বৃহষ্প‌তিবার (১২ মার্চ) সকাল ১০টায় ব‌রিশাল জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে উপ‌স্থিত‌দের সা‌থে কথা ব‌লেন প্রধানমন্ত্রী।

এসময় ব‌রিশা‌লের জেলা প্রশাসক ব‌রিশাল অঞ্চ‌লে ব্রীজ নির্মান করায় কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন। এছাড়াও ব‌রিশা‌লের বা‌কেরগ‌ঞ্জের স্থানীয় একজন শিক্ষ‌কও প্রধানমন্ত্রীর প্র‌তি কৃতজ্ঞতা জানান। এসময় ব‌রিশাল জেলা প্রশাসক কার্যাল‌য়ের স‌ম্মেলন ক‌ক্ষে জেলা প্রশাসক ছাড়াও ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ, ব‌রিশাল ৬ আস‌নের সংসদ সদস্য নাস‌রিন জাহান রত্না, সংর‌ক্ষিত সংসদ সদস্য সৈয়দা ম‌রিনুর নাহার মেরী, বিভাগীয় ক‌মিশনার মো: ইয়া‌মিন হো‌সেন চৌধুরী সহ সুশীল সমা‌জের গনমান্যব্য‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

ব‌রিশাল জো‌নে ব‌রিশাল জেলায় সৌ‌দের খাল সেতু, গয়না ঘাটা সেতু, আশোকা‌ঠি সেতু, রহমতপুর সেতু, রা‌য়েরহাট সেতু, বোয়া‌লিয়া বাজার সেতু, বা‌কেরগঞ্জ সেতু, ঝালকা‌ঠি‌তে কাঠালবা‌ড়ি সেতু ও পি‌রোজপু‌রে বটতলা সেতুর উ‌দ্বোধন ক‌রেন।

ও‌য়েস্টার্ন বাংলা‌দেশ ব্রীজ ইম্প্রুভ‌মেন্ট প্র‌জে‌ক্টের আওতায় সড়ক ও জনপথ অ‌ধিদপ্তর, সড়ক প‌রিবহন  ও মহাসড়ক বিভাগ, সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রনালয় এবং জাইকার অর্থায়‌নে প্রকল্প‌টি বাস্তবায়ন ক‌রে। এর কার‌নে এ‌তে এই  অঞ্চ‌লের অর্থ‌নৈ‌তিক কর্মকান্ড, যোগা‌যোগ ব্যবস্থায় গ‌তি আস‌বে ব‌লে ম‌নে ক‌রেন সং‌শ্লিষ্টরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD