শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সংবাদ প্রকাশের জেরে হামলা ঘটনায় আসামীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের জেরে হামলা ঘটনায় আসামীদের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমাদের বরিশালের ভোলা জেলার চরফ্যাশন উপজেলা প্রতিনিধির উপর হামলা ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে।

আজ বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয় এ  সংবাদ সম্মেলন করেন ঐ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি রফিকুল ইসলাম কবির।

লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি “দুলার হাটে নিম্মমানের এল-ই-ডি লাইটের রমরমা বাণিজ্য” শিরোনামে দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট সরজমিনে সংবাদের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এল-ই-ডি বাল্ব আকাশ কোম্পানির ৫০ হাজার টাকা জরিমান করে। জরিমানা করার পর গত ২ মার্চ সোমবার রাত ৯ টার সময় আসামী হান্নান, রমিজ, মাসুদ, কামরুল, জসিম, করিম, সুলতান, সালাউদ্দিন, মিজান, রায়হান সহ আরো ৪-৫ জন মিলে আমার ছেলে মেহবুব হাসানের উপর হামলা করে। এসময় ডাক চিৎকার শুনে ছেলেকে রক্ষার করতে গেলে আমার উপরও হামলা করে।  আমার স্ত্রী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকেও মারধরসহ শ্লীতহানি করে । আমার পকেটে থাকা ৩০ হাজার ৫শত টাকা আসামীরা নিয়ে যায়।

এসময় তিনি আরোও বলেন, এ ঘটানয় অনুকূলে দুলাল হাট থানায় একটি মামলা (জিআর নং ১৭/২০) দায়ের করা হয়। এই মামলাটি তুলে নেয়ার জন্য আমার পরিবারের সকলকে বিভিন্ন সময় আসামীরা হুমকি দেয়। মামলা না তুলে নিলে আমার কলেজ পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD