শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
‘কাজ-জবাবদিহিতার মাধ্যমে জনগণের পুলিশের পরিচয় দিতে চাই’

‘কাজ-জবাবদিহিতার মাধ্যমে জনগণের পুলিশের পরিচয় দিতে চাই’

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহবুদ্দিন খান বলেছেন, আমরা সত্যিকারের জনগণের পুলিশ হতে পেরেছি কিনা, কাজের মাধ্যমে, তথা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে তার পরিচয় দিতে চাই।

শনিবার (৭ মার্চ) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

শাহবুদ্দিন খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই মুজিব বর্ষে আইজিপি মহোদয়ের নেতৃত্বে জনগণের পুলিশ হতে যে জনমুখী-গণমুখী কার্যক্রমের ধারা অব্যাহত আছে, এবং আমরা উন্নয়নের যে হাইওয়েতে অবস্থান করছি, সেখান থেকে পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন অ্যান্ড স্টাফ অফিসার) মো. আ. হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ফোর্স) মো. মাসুদ রানা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD