শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ পালন

বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ পালন

Sharing is caring!

বরিশালে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ব্যাক্তিবিশেষ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই দিনের ঐতিহাসিক ভাষণ প্রচার, মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করছে দল ও জনপ্রতিনিধিরা।

এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে বরিশালের বিভিন্ন সরকারি অফিসে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্, প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনাসহ ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

এর পূর্বে সকাল ৯টায় সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কর্মসূচি শুরু করেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিসর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, মশিউর রহমান মিন্টু, দিলিপ ঘোষ, ওবায়দুল্লাহ্ সাজু, যুগ্ম সম্পাদক হেমায়েত হোসন, জাকির হোসেন, কায়সার হোসেন, মোয়াজ্জেম হোসেন চুন্নু, মিলন ভূইয়া, জেলা শ্রমীক লীগের সভাপতি শাজাহান হাওলাদার প্রমূখ। এরপরপরই শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল হোসেন ও পরিষদ সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন করেছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ ও সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমূখ।

পরবর্তীতে বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা কৃষক লীগ, বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর যুবলীগ, সদর উপজেলা যুব লীগ ও মহানগর ছাত্রলীগ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে দিবসটি পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD