বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বিআরইউ’র ক্রিকেট ম্যাচ : ধানসিঁড়ি জয়ী

বিআরইউ’র ক্রিকেট ম্যাচ : ধানসিঁড়ি জয়ী

Sharing is caring!

আজ শুক্রবার (৬ মার্চ) শহীদ আবদুর রব সেরনিয়াবাত আর্ন্তজাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কীর্তখোলা একাদশের বিপক্ষে ৪০ রানের বিশাল জয় পায় ধানসিঁড়ি একাদশ ।

সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ধানসিঁড়ি একাদশের দুই ওপেনার তন্ময় তপু ও বাপ্পী মজুমদার ২ ওভারে ২০রান নিয়ে শুভ সূচনার পর ওপেনার বাপ্পী মজুমদার ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। এরপর ক্রিজে আসা রাসেল হোসেন ও ড্যাশিং ওপেনার তন্ময় তপুর জুটি ৬ ওভারে ৫০ রান করে জয়ের ভিত গড়ে দেন । রাসেল ব্যাক্তিগত ১৫ রানের মাথায় কীর্তখোলা একাদশের অধিনায়ক লেগ স্পিনার মিথুন সাহার বলে বোল্ড আউট হয়ে যায় । এরপর ক্রিজে যাওয়া তপন চক্রবর্তীর ধীর গতির ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় ধানসিঁড়ি একাশকে। যদিও কীর্তখোলা একাদশের ফিল্ডিং মিসের প্রতিযোগীতায় ২ বার জীবন পাওয়া তন্ময় তপুর পাঁচ চার ও এক ছয়ে ৪১ রানের ইনিংস আর শেষ দিকে অধিনায়ক কাওছার হোসেন এবং এম জুয়েলের ব্যাটে ভর করে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে ধানসিঁড়ি একাদশ। কীর্তনখোলা একাদশের পেসার নজরুল বিশ্বাস ও অধিনায়ক মিথুন সাহা নেন ২ উইকেট।

১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কীর্তখোলা একাদশ শুরুতেই ধানসিঁড়ি একাদশের পেসার আবুল বাশারের তোপের মুখে পরে। বাশারের বলে ওপেনার টিটু দাস বোল্ড হয়ে যায়। অন্য ওপেনার অধিনায়ক মিথুন সাহা ১৩ রান করে বিদায় নেবার পর আসা-যাওয়ার মিছিল ছিল র্কীর্তনখোলা একাদশে। মাঝ দিকে টপ অর্ডার ব্যাটসম্যান নজরুল বিশ্বাস ২০ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না জয়ের জন্য। ধানসিঁড়ি একাদশের নিয়ন্ত্রিত বেলিংয়ে ১২ ওভারে ৮৫ রানে অল আউট হয়ে যায় কীর্তখোলা একাদশ। ধানসিঁড়ি একাদশের বিধান সরকার,কাওছার হোসেন, আবুল বাশার, এম জুয়েল ও রাসেল হোসনে নেয় ২ উইকেট আর মুশফিক সৌরভ ও তন্ময় তপু নেন ২ উইকেট।

খেলা শেষে বিজয়ী ধানসিঁড়ি ও রানার্সআপ কীর্তখোলা একাদশের হাতে ট্রফি তুলে দেন বরিশাল জেলা প্রশাসক এস,এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক আলমগীর হোসেন খাল আলো , সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, বরিশাল মেট্রাপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক সম্পাদক কাজী মিরাজসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD