শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আবাসিক হোটেল মালিকদের বিএমপি কমিশনারের হুঁশিয়ারি

আবাসিক হোটেল মালিকদের বিএমপি কমিশনারের হুঁশিয়ারি

Sharing is caring!

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান ব‌লে‌ছেন, “দিস ইজ দা লাস্ট চান্স ” আমরা শতভাগ নির্মূল করে ঘরে ফিরতে চাই। যারা ধর্মের কাহিনী শুনবে না; আমরা তাদের জন্য আঙুল বাঁকাতে চাই।

বৃহষ্প‌তিবার ব‌রিশাল পুলিশ লাইন্স ড্রিল শেডে নগ‌রের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ বন্ধে হোটেল মালিক ম্যানেজারদের নিয়ে অনুষ্ঠিত সচেতনতা মূলক কর্মশালায় সভাপ‌তির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

যাবতীয় অবৈধ, অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, মানব কল্যাণে অন্যতম মৌলিক চাহিদা “আশ্রয় দান ” যেখানে মুসাফির এসে থাকতে পারে, ভালো নিয়তে সাধ্যমত এমন জনগণের সেবা দানকারী ব্যাবসা যেমন লাভজনক তেমনি পূণ্যের। আর নিয়ত যদি খারাপ থাকে তাহলে আপনার এই ব্যবসা আপনাকে ইহকাল ও পরকালের জন্য নরক এর পাশাপাশি সামাজিকভাবে ঘৃণ্য জীবন উপহার দিবে।

‌তি‌নি ব‌লেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে গর্বিত নাগরিক হিসেবে অপরাধীর ব্যপারে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা না করে যদি প্রশ্রয়ের কারণ হয়ে থাকেন, এই মানসিকতার কাউকে ছাড় দেয়া হবে না। বারংবার সীমালঙ্ঘনের দায়ে আমরা আপনাদের লাইসেন্স বাতিলের জন্য যথাযথ প্রক্রিয়ায় অনুরোধ জানাতে বাধ্য হবো। ইতিপূর্বে যা হয়েছে enough is enough ; নগরীতে কোন প্রকার অসামাজিক, অনৈতিক, অবৈধ ব্যবসা চলবেনা।

পু‌লিশ ক‌মিশনার ব‌লেন, যে হোটেলগুলোতে ইতিপূর্বে নীতি হীন কর্মকান্ডের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন ;সেখান থেকে উঠে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়ে, অপরাধির লেজ টেনে আইনের আওতায় আনার আনার সকল নীতিমালা মেনে দেশের স্বার্থে নিরাপদ একটি ব্যবসায়ী পরিবেশ তৈরির মাধ্যমে পুলিশ জনতা এক হয়ে অপরাধ দমনে কাজ করার জন্য অনুরোধ রইল ।

এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ বিএমপি’র অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD