বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা চরমোনাই পীরের

ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা চরমোনাই পীরের

Sharing is caring!

আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩দিনব্যাপী মাহফিলের।

বুধবার বাদ জোহর আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়ে শনিবার ২৯ ফেব্রুয়ারী সকাল সারে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লীদের এ মিলনমেলা।

সমাপনী অধিবেশনের বয়ানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, সাম্প্রতিক ভারতে মুসলিম নির্যাতনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মোদী সরকার খুব বেড়ে গেছে, তার জানা নেই এই ভূ-খন্ড মুসলমানদের। কালের আবর্তে এখন তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। পীর সাহেব চরমোনাই নরেন্দ্রমোদীকে দ্রুততম সময়ের মধ্যে মুসলিম নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষে নেয়ার এবং ইসলামের স্বর্ণোজ্জল ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহবান জানান।

পাশাপাশি আগামী ৪ঠা মার্চ বুধবার রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম উত্তর গেইট থেকে বিক্ষোভ এবং ৬মার্চ শুক্রবার দেশব্যাপী জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD