বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ভৈরবে কথিত পীর কারাগারে

ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ভৈরবে কথিত পীর কারাগারে

Sharing is caring!

অনলাইন ডেক্স:পবিত্র কাবা, মদিনা শরিফ, হজ ও ওমরাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় কিশোরগঞ্জের ভৈরবে আবুল বাশার আল কাদরী নামে কথিত এক পীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাবিবুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আবুল বাশার আল কাদরী।

জানা যায়, ভৈরবের উমানাথপুরের গুলে মদিনা দরবার শরীফের কথিত পীর আবুল বাশার আল কাদরী পবিত্র কাবা ও মদিনা শরীফ, হজ ও ওমরা সম্পর্কে সম্প্রতি আপত্তিকর বক্তব্য দেন। পরে পীরের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে ভৈরবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

এরপর ধর্মীয় মূল্যবোধে আঘাতের অভিযোগ এনে গত ১২ জানুয়ারি কথিত পীর আবুল বাশার আল কাদরীর বিরুদ্ধে কিশোরগঞ্জের আইনজীবী আমিনুল ইসলাম ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জানুয়ারি তিনি হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ চার সপ্তাহের জামিন মঞ্জুর করে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD