বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রতি বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হবে : শিক্ষা সচিব

প্রতি বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হবে : শিক্ষা সচিব

Sharing is caring!

প্রতিটা বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন।

তিনি আরো বলেন, শিক্ষার গুনগত মান উন্নয়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার। পরিমানগত আমরা অনেক কিছু করেছি কিন্তু এখন যদি আমরা গুনগত দিকে না যাই তাইলে পরিমান দিয়ে আর লাভ হবে না। শিক্ষার অন্যতম উদ্দেশ্যে হলো মানব সম্পদ তৈরী করা। আমরা চাই শিক্ষার্থীরা তাদের শিক্ষাটা যাতে কর্মক্ষেত্রেও প্রয়োগ করতে পারে। ইতিমধ্যে আমরা কারিগরি শিক্ষাকে মূল শিক্ষার সাথে মেইনস্ট্রিম করার জন্য কার্যক্রম শুরু করেছি। তারপরও আমরা বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছি যাতে আন্তর্জাতিক ও স্থানীয় চাহিদাকে মাথায় রেখে কিছু ট্রেড কোর্সকে চিহ্নিত করা হয়েছে। সেই ট্রেডে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হবে।

শুক্রবার সকালে বরিশাল সদর উপজেলার সিংহেরকাঠী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সুবর্ন জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কথা বলেন শিক্ষা সচিব।

আলোচনা সভায় বিশেষ আমন্ত্রিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু প্রমূখ।

বিদ্যালয়টির সুবর্ন জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭ বীরশ্রেষ্ঠ’র ম্যুরাল উন্মোচন করেন প্রধান অতিথি শিক্ষা সচিব মাহবুব হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD