বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘শর্ত দিয়ে কোনো আসামীকে রিমান্ডে দেয়া যাবে না’

‘শর্ত দিয়ে কোনো আসামীকে রিমান্ডে দেয়া যাবে না’

Sharing is caring!

বরিশাল জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আমাদের সমাজের প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে। আমরা সকলেই যদি এক হয়ে কাজ করি তাহলে সোনার বাংলা গড়তে বেশী সময় লাগবে না। মুজিব বর্ষে আমরা পরিস্কার পরিচ্ছন্ন অপরাধমুক্ত সমাজ উপহার দেয়ার জন্য বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও সরকারী আইনজীবী কৌশলীরা যদি একত্রে কাজ করি সেখানে কোন কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।

এসময় তিনি বলেন, বন্ধের দিনেও আদালত রিমান্ড শুনানী কাজে কোনো বাঁধা থাকবে না। পাশাপাশি বিচারকদের বলেন শর্ত দিয়ে কোনো সময় আসামীদেরকে রিমান্ডে দিবেন না। অন্যদিকে সাক্ষিকে সঠিক সময়ে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের সে বিষয়ে সব সময়ে পুলিশ সদস্যদেরকে সজাগ থাকার আহবান জানান।

শনিবার সকাল ১১ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসী কনফারেন্স সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারক, পুলিশ সদস্য ও আইনজীবী সহ সকলের উদ্দেশ্যে তিনি একথাগুলো বলেন।

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামানিক এর সভাপতিত্বে কনফারেন্স সভায় এসময় আরো বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মোঃ রায়হান(সদর), জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমান সহ মেট্রোপলিটন পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD