বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে নিখোঁজের ৭ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বরিশালে নিখোঁজের ৭ দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

Sharing is caring!

ঢাকা-বরিশাল নৌ রুটের লঞ্চ থেকে পরে নিখোঁজের সাত দিন পরে কলেজ ছাত্র মেহেদী হাসান বাবু (১৯) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর নামক এলাকায় মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত কলেজ ছাত্র মেহেদী হাসান বাবু বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মুন্ডপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। মায়ের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো মেহেদী হাসান বাবু। সে উত্তরা ট্রাস্ট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

নিহতের মামা নাজমুল হক মুন্না জানান, ‘গত শনিবার মায়ের সাথে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চের কেবিনে উজিরপুরে নানা বাড়িতে বেড়াতে আসতে ছিলো মেহেদী হাসান বাবু। ওই দিন রাত তিনটার পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও তার
সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার দুপুরে ভাষানচর এলাকায় মেহেদী হাসান বাবু’র মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

তিনি জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মেহেদী’র মৃতদেহ সনাক্ত করেন তারা। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD