রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ বন্ধের দাবীতে বরিশালে বিক্ষোভ

বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ বন্ধের দাবীতে বরিশালে বিক্ষোভ

Sharing is caring!

বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে বরিশালে ব্যাপক বিক্ষোভ করা হয়েছে।

রোববার নগরীর ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দারা এই বিক্ষোভ করেন।

ওই এলাকা থেকে শুরু হওয়া ৫নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনির নেতৃত্বে কয়েকশ মানুষের বিক্ষোভ মিছিলটি নগরীর এ্যানেক্স ভবনের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা করে এলাকাবাসী।

তারা জানিয়েছেন, বিআইডব্লিউটিএ ১১৭ বছরের পূর্বের নদী সীমান্ত নির্ধারন করে উচ্ছেদ অভিযান করার পায়তারা করছে। কিন্তু কীর্তণখোলা নদীর পার্শ্ববর্তী নগরীর ৫ ও ৬নং ওয়ার্ডে প্রায় ৫০ হাজার লোকের বসবাস। এই এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদরাসা সহ ১৪টি মসজিদ রয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, পাওয়ার হাউজ ও মুসলিম গোরস্থানও রয়েছে এখানে। আমরা এই এলাকায় দীর্ঘ বছর থাকার পাশাপাশি সরকারি আইন অনুসারে ভূমি কর দিয়ে আসছি। কিন্তু হঠাৎ করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে ১১৭ বছরের নদী সীমানা নির্ধারণ করে উচ্ছেদ অভিযান করবে বলে আমরা শুনেছি।

যে কারণে বর্তমানে উচ্ছেদ আতংকের মধ্যে দিন পার করছে এই এলাকার বাসিন্দারা। এই কারণে আমরা নগরের বাসিন্দা হিসেবে মেয়রের কাছে সুরাহা চাইতে এসেছি এবং একটি স্মারকলিপি প্রদানও করা হয়েছে তাকে।

এদিকে বিক্ষোভ প্রদর্শনকালে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাদেরকে নিবৃত্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD