রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

বরিশালে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Sharing is caring!

বরিশালের হিজলা উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ।

অপরদিকে এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মান্নান ব্যাপারীকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল রাড়ি একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৩ এপ্রিল আসামি সাইফুল বিয়ের প্রলোভন দেখিয়ে একই এলাকায় তার বেয়াই মান্নান ব্যাপারীর বাড়িতে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে সাইফুল ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণীর মা বাদী হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

আদালত ১০ জনের মধ্য ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক দণ্ডপ্রাপ্তের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD