বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মুজিববর্ষের ক্ষণগননা শুরু : জমকালো বরিশাল

মুজিববর্ষের ক্ষণগননা শুরু : জমকালো বরিশাল

Sharing is caring!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ২০২০ মুজিব বর্ষ উপলক্ষে বরিশালে ক্ষণগণনার জন্য ডিজিটাল ডিভাইস (কাউন্টডাউন ডিজিটাল ডিভাইস) স্থাপন করা হয়েছে।

নগরীর সিটি করপোরেশন মোড় সংলগ্ন জেলা পরিষদ পুকুরে বিশেষ ব্যবস্থায় স্থাপিত ক্ষণগণনার ডিজিটাল ডিভাইস চত্বরে শুক্রবার দুপুর আড়াইটায় জমায়েত হয় নগরবাসী।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুজিব বর্ষ ক্ষণগণনা উপলক্ষে ঢাকার অনুষ্ঠান এখানকার বড় ডিজিটাল স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হয়। পরে ক্ষণগননা ঘড়ি উদ্বোধণ করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এই উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত বরিশালে লেজার শো অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যা ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আতশবাজি অনুষ্ঠান, সন্ধ্যা সোয়া ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নৃত্যানুষ্ঠান এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চিরকুট ব্যান্ডের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে।

এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে ব্যান্ড লালনের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি কর্পোরেশন মুজিব শত বর্ষ উপলক্ষে স্থানীয়ভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD