রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আদালতের শোকজ

বরিশালে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে আদালতের শোকজ

Sharing is caring!

ধর্ষণচেষ্টার মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপোস মীমাংসা করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলার ধার্য তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপোস মীমাংসার কাগজপত্র জমা দেন আসামিরা।

এতে আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ সালিশকারিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে বিচারাধীন মামলার মীমাংসার বিষয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্তরা হলেন- বানারীপাড়া ছয় নম্বর বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, ইউপি সদস্য আব্দুস ছালাম, মহিলা ইউপি সদস্য রেহানা বেগম। এছাড়া অপর দু’জন হলেন একই এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম ও আলমগীর হোসেন।

আদালত সূত্র জানায়, বানারীপাড়া দত্তপাড়া গ্রামের এক বাসিন্দার স্ত্রী ২০১৭ সালের ১ আগস্ট একই এলাকার সায়েম কাজী ও রফিক মৃধার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় আনিত অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন বিচারক।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম আসামিদের অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত। এর মধ্যেই আদালতকে অবজ্ঞা করে চেয়ারম্যান আসামিদের পক্ষ নিয়ে আপোস মীমাংসার নামে বাদীর স্বাক্ষর নেয় এবং ওই কাগজ গতকাল ধার্য তারিখে আদালতে জমা দেয়। এর ধারাবাহিকতায় বিচারক ওই আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD