রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশাল পুলিশ সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

বরিশাল পুলিশ সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

Sharing is caring!

বরিশাল জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন নগরীর রেস্তোরা মালিক বাপ্পি রঞ্জন রায়।

মঙ্গলবার দুপুরে তার মালিকানাধীণ দি রিভার ক্যাফে চাইনিজ রেঁস্তোরায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমার মালিকানাধীণ দি রিভার ক্যাফে রেস্টুরেন্টের ভবনের জমির মালিক জেলা পুলিশ হলেও রেস্টুরেন্ট ভবন ও যাবতীয় ডেকরেশন আমার নিজ অর্থ ব্যয়ে করা। এই জমির উপর আমার নিজ অর্থে উক্ত ক্যাফেটেরিয়া ডেকোরেশন, ফিনিসিং এর কাজ সম্পন্ন করি। কাজটি ২০০৭ এ শুরু হয় এবং ২০০৮ এ শেষ হয়। উল্লেখিত ভাড়াটিয়া প্রমিসেস ভাড়া নেওয়ার জন্য আগ্রহী হলে পুলিশ সুপারের সাথে আমার ২০০৮ সালের ২৭ মার্চ চুক্তিপত্র সম্পাদিত হয়। যার মেয়ার ছিলো ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত। এই চুক্তিপত্র ২০১১ সালে ২০১৮ সাল পর্যন্ত বর্ধিত করা হয় এবং পরবর্তীতে চুক্তিপত্রটি ২০২৮ সাল পর্যন্ত বলবৎ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত চুক্তিপত্রের ১৭ দফায় উল্লেখ করা আছে যে, চুক্তির মেয়াদের মধ্যে পুলিশ সুপার আমার ব্যবসার কোনো বিঘœ সৃষ্টি করতে পারবে না। যদি করে তাহলে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন। আমি নিজ তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা এই প্রতিষ্ঠানে ব্যয় করেছি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আমার প্রতিষ্ঠানের পাওনা রয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের উপর নির্ভর করে ১শ জন জীবিকা নির্বাহ করে। ডিআইজি বরিশাল রেঞ্জ ২০১৫ সালের ৫১৭৭নং স্মারকের অনুবলে পুলিশ হেড কোয়ার্টার্স ২০১৬ সালের ৪৬৭১নং স্মারকে আমার সাথে পুলিশ সুপারের চুক্তি বাতিল করেন। পুলিশ সুপার চুক্তিপত্র বাতিলের চিঠি আমার বরাবর প্রেরণ করেন। পরবর্তীতে আমি উল্লেখিত স্মারকাদেশ চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে রীট পিটিশন ১৪৯৭/২০১৬ দায়ের করলে হাইকোর্ট চুক্তিপত্র বাতিলের আদেশ স্থগিত রাখার নির্দেশ প্রদান করেন। যাহা এখনো বলবৎ আছে। আদালত থেকে স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ২০১৯ সালে ৭৪৩২নং স্মারকের মাধ্যমে ক্যাফেটরীয়ার পিছনের অংশ জরুরী ভিত্তিতে অপসারণ করার জন্য আমাকে পত্র প্রেরণ করে। কিন্তু স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় এমন চিঠি আমাকে প্রেরণ করতে পারে না।’

বাপ্পী আরো বলেন, ‘চুক্তিপত্রের মেয়াদ মোতাবেক পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ পুলিশ সুপার আমাকে প্রদাণ করতে বাধ্য। কিন্তু পুলিশ সুপার পানির লাইন বন্ধ করার জন্য এবং ভাড়াটিয়া প্রেমিসেসটির পিছনের অংশ ভঙ্গ ও অপসারণ করার পায়তারায় লিপ্ত আছেন। বিধায় আমি বাধ্য হয়ে বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। এই মামলা বিচারাধীন থাকা অবস্থায় আমার পানির লাইন কর্তন করা হয়েছে। ফলে আমার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমি পুলিশ সুপারের ব্যক্তিগত আক্রোশের শিকার।’

বাপ্পী রঞ্জন রায়ের অভিযোগের প্রসঙ্গে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমরা পুলিশ লাইনে ১০তলা একটি ব্যারাক হাউস নির্মান করবো। যার জন্য ইতিমধ্যে ক্যান্টিন ভেঙে ফেলা হয়েছে এবং রিভ্যার ক্যাফের রান্না ঘরের একটি অংশ নির্মান হতে যাওয়া ১০তলা ভবনের জায়গার মধ্যে পরেছে। তাই তাদের রান্না ঘর সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছিলো। কিন্তু তারা এটিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বলছে তাদের পানির লাইন বন্ধ করে দেয়া হয়েছে। আসলে পানির লাইন বন্ধ করা হয়নি, যেহেতু ক্যান্টিন ভেঙে ফেলা হয়েছে এবং ক্যান্টিনের নিচে পানির লাইন থাকার কারণে পুলিশ লাইনেও পানি সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD