রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে সহকারী শিক্ষক পদে চাকরির প্রলোভন, চার লাখ টাকা আত্মসাত

বরিশালে সহকারী শিক্ষক পদে চাকরির প্রলোভন, চার লাখ টাকা আত্মসাত

Sharing is caring!

সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য চাকরি প্রার্থীকে একটি সাদা চেক প্রদান করা হলেও তাতেও প্রতারনার আশ্রয় নেয়া হয়েছে।

জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবে হাজির হয়ে এ অভিযোগ করেন পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত আব্দুল খালেক বেপারীর পুত্র মানিক বেপারী।

তিনি বলেন, গত এক বছর পূর্বে একই গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ রহমান হাওলাদারের পুত্র আরিফ হাওলাদার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন এক কর্মকর্তা তার খুবই ঘনিষ্টজন দাবি করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার (মানিক বেপারী) ভাইকে সহকারী শিক্ষক পদে চাকরি দেয়ার প্রস্তাব দেয়। একই গ্রামের লোক হওয়ায় আরিফ হাওলাদারের প্রস্তাবে তিনি (মানিক বেপারী) রাজি হন। এরপর ওই কর্মকর্তাকে টাকা দেওয়া কথা বলে আরিফ হাওলাদার চার লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে চাকরি না হওয়ায় তিনি (মানিক) আরিফের কাছে টাকা ফেরত চাইলে সে নানা তালবাহানা শুরু করে।

বিষয়টি আরিফের বাবা ও মায়ের কাছে জানানো সত্বেও তারা কোন কর্ণপাত করেননি। পরবর্তীতে টাকা ফেরত পেতে তিনি (মানিক) রমজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এ ঘটনার পর থেকেই প্রতারক আরিফ নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী বলেন, চাকরি প্রার্থীকে আরিফ একটি সাদা চেক প্রদান করলেও তাতেও প্রতারনার আশ্রয় নেয়া হয়েছে। প্রতারক আরিফ হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি (চেয়ারম্যান) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহবান করেছেন।

অভিযুক্ত আরিফ হাওলাদার টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন, টাকাটি এক কর্মকর্তাকে দেয়া হয়েছে। এখন সে টাকা ফেরত না দেয়ায় তিনি মানিক বেপারীকে টাকা ফেরত দিতে পারছেন না। টাকা উত্তোলনের জন্য তিনি (আরিফ) বর্তমানে ঢাকায় রয়েছেন বলেও উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD