রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

বরিশালে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

Sharing is caring!

জেলার মুলাদী উপজেলার পশ্চিম চরকালেখান গ্রাম থেকে মীম আক্তার নামের দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত মীম ওই গ্রামের সবুজ সরদারের কন্যা ও চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

স্কুল ছাত্রীর মা শাহনাজ বেগম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে মীম বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে বাড়ি ফিরে আসে। ওইসময় মীমকে বিষন্ন দেখে কারণ জিজ্ঞাসা করা সত্বেও মীম কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে বিকেলে পরিবারের সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ওইদিন রাতে থানার ওসি (তদন্ত) মোঃ মাইনুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নিহত মীমের লাশ উদ্ধার করেন।

মুলাদী থানার ওসি মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD