বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে – বিএমপি কমিশনার

নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে – বিএমপি কমিশনার

Sharing is caring!

বরিশালে সপ্তাহব্যাপী নানা আয়োজনে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ভাটিখানা আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্থরের জনগনের মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে বলতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের বেশী ভূমিকা পালনের আহ্বান জানান পুলিশ কমিশনার।

আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রেপলিটন পুলিশের সহকারী কমিশনার (কাউনিয়া জোন) আব্দুল হালিম।

বক্তৃতা করেন নারী শিল্পোদ্যোক্তা রিনা পারভীন ও মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের সমন্বয়কারী মর্তুজা জুয়েল সহ অন্যান্যরা।

সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেখানে এক সংবাদ সম্মেলনে ৭দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেন আঞ্চলিক মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এএফএম হাফিজুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD