শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে রাস্তা ছেড়ে চায়ের দোকানে যাত্রীবাহি বাস

বরিশালে রাস্তা ছেড়ে চায়ের দোকানে যাত্রীবাহি বাস

Sharing is caring!

বরিশাল নগরীতে রাস্তা ছেড়ে চায়ের দোকানে উঠে গেছে যাত্রীবাহি বাস। এতে ভাগ্যক্রমে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দোকানী গুরুতর আহত হয়েছে। চায়ের কেটলির গরম পানিতে ঝলসে গেছে তার শরীরের কিছু অংশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশাল নগরীর নতুন বাজার এলাকায় বানারীপাড়া বাস টার্মিনালের সামনে এই ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত ও বাসটির সামনের গ্লাস ভাংচুর করে। তবে পালিয়ে যায় বাসটি চালনা করা হেলপার।

প্রত্যক্ষদর্শী নতুন বাজারের ব্যবসায়ীরা জানায়,বানারীপাড়াগামী আল মক্কা নামের একটি বাস নতুনবাজার বাস টার্মিনাল থেকে বের হচ্ছিলো। এসময় বাসটি চালাচ্ছিলো চালকের সহকারী (হেলপার)। দ্রুত গতিতে টার্মিনাল ভবন থেকে বের হওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা চন্দ্রদ্বীপ টি- স্টোরে উঠিয়ে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করা বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত রহমান হাসান বলেন, ‘ঘটনার সময় চায়ের দোকানে অন্য কেউ ছিলো না। যে কারনে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বাসের ধাক্কায় দোকানে থাকা চায়ের কেটলি’র গরম পানি দোকান মালিক অশোক মালীর গায়ে পড়ে। এতে তার পায়ের কিছু অংশ ঝলসে গেছে।

এসআই আরাফাত হাসান বলেন, ‘ঘটনার পর পরই বাসটি আটক করা হয়। কিন্তু আহত ব্যক্তি এই ঘটনায় কোন মামলা করতে অপরাগতা প্রকাশ করেছেন। তাই বাসটি বরিশাল জেলা বাস মালিক গ্রুপের জিম্মায় দেয়া হয়েছে। তাছাড়া আহত ব্যক্তিকে বাস মালিকের পক্ষ থেকে চিকিৎসা খরচ দেয়ার বিষয়ে বলা হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়া গেছে, ‘দুর্ঘটনার পরে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে ঘটনাস্থলে এসে আহত এবং প্রতিবাদকারীদের হুমকি ধামকি দেয়। এর ফলে দুর্ঘটনায় কেউ থানায় অভিযোগ দিতে সাহস পায়নি। তবে যে আহত হয়েছে তাকে ক্ষতিপুরন দেয়ার আশ্বাস দিয়েছে মালিক সমিতির ওই নেতা।

স্থানীয়রা আরও বলেন, ‘যেই বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটার কোন ফিটনেস, ট্যাক্স টোকেন নেই। তার মধ্যে চালকের পরিবর্তে হেলপার দিয়ে বাসটি চালনা করা হচ্ছিলো। পুলিশ এসব কিছু জেনেও তারা বাস বা বাস মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে মালিক পক্ষের সাথে সমঝোতা করে বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়া নগরীর মূল পয়েন্টে এই ধরণের বাস টার্মিনাল থাকায় প্রতিনিয়ত সমস্যা ও ভোগান্তির কথাও জানান স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD