মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বিয়ের দাবিতে দশম শ্রেণির ছাত্রীর অনশন, প্রেমিক লাপাত্তা

বিয়ের দাবিতে দশম শ্রেণির ছাত্রীর অনশন, প্রেমিক লাপাত্তা

Sharing is caring!

বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছে দশম শ্রেণির এক ছাত্রী। তবে কৌশলে লাপাত্তা হয়ে গেছেন প্রেমিক হৃদয় বেপারী (২১)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে ওই ছাত্রী অনশন শুরু করলে এলাকাজুড়ে হইচই শুরু হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার বার্থী গ্রামের কুয়েত প্রবাসী মালেক বেপারীর ছেলে হৃদয় বেপারীর সঙ্গে পার্শ্ববর্তী পূর্বডুমুরিয়া গ্রামের ওই ছাত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

সম্প্রতি ওই ছাত্রী বিয়ের প্রস্তাব দিলে হৃদয় নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে বৃহস্পতিবার সকাল থেকে বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে অনশন শুরু করে সেই ছাত্রী।

তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান হৃদয়। কিন্তু হৃদয় তাকে বিয়ে না করলে ওই ছাত্রী আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন অনশনে।

খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সেই ছাত্রীকে দেখতে হৃদয়ের বাড়িতে এলাকাবাসীর ভিড় জমে যায়। গ্রামবাসী বিষয়টির মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং গৌরনদী মডেল থানা পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ সেই ছাত্রীকে থানায় নিয়ে যায়।

গৌরনদী মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান বলেন, ওই ছাত্রীকে এলাকাবাসী ও পুলিশ অনশন ভাঙানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। উভয়পক্ষের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD