মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি!

বরিশালে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি!

Sharing is caring!

বরিশাল নগরে থানা থেকে প্রায় দুইশ গজের মধ্যে কাটপট্টির জিপি জুয়েলার্সে চুরি সংঘটিত হয়েছে। এ সময় দোকান থেকে ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে দাবি জুয়েলার্সের মালিক গৌতম পোদ্দারের।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাত ২টার পরে এ ঘটনা ঘটে। তবে, চুরির ঘটনা রহস্যজনক মনে করছে পুলিশ এবং এলাকাবাসী। এটি পূর্ব পরিকল্পিত কোনো ঘটনাও হতে পারে বলে ধারণা তাদের। তাছাড়া এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) দুপুর আড়াইটা বাজলে থানায় মামলা করেননি মালিকপক্ষ।

জিপি জুয়েলার্সের মালিক গৌতম পোদ্দার জানান, দোকান ও তাদের বাসা একইস্থানে। দোকানের দোতলায় পরিবার নিয়ে বসবাস করেন তারা। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে চলে যান। বুধবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখতে পান সিন্দুকের তালা ভাঙা এবং জানালার একটি গ্রিল কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে সিন্দুক তল্লাশি করে দেখতে পান ভেতরে থাকা ১৫-২০ ভরি স্বর্ণালঙ্কার নেই। এরপর পরই কোতোয়ালি মডেল থানায় খবর দেন।

স্থানীয়রা জানান, নিচতলায় দোকান আর দোতলায় বাসা। কিন্তু চুরির ঘটনা পরিবারের কেউ টের না পাওয়াটা রহস্যজনক। তাছাড়া জানালার যে গ্রিলটি কাটা রয়েছে সেখান থেকে একটি শিশুর প্রবেশ করাও দুঃসাধ্য। আর সিন্দুকের সঙ্গে একেবারেই নিম্নমানের একটি তালা ঝুলানো ছিল। তাই ঘটনাটি দোকান মালিকের পূর্ব-পরিকল্পিত হতে পারে বলেও মনে করেন স্থানীয়রা।

এদিকে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জুয়েলারি দোকানে কোনো সিসিক্যামেরা নেই, থাকলে চুরি হয়ে থাকলে সেটা খুব সহজেই শনাক্ত করা যেতো।

তিনি বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। কিন্তু দুপুর আড়াইটা পর্যন্ত দোকান মালিক মামলা করার জন্য আসেননি। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে যোগ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD