শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
অস্ত্রের মুখে জিম্মি বিধবা নারীকে ধর্ষন, থানায় মামলা

অস্ত্রের মুখে জিম্মি বিধবা নারীকে ধর্ষন, থানায় মামলা

Sharing is caring!

বরিশালের গৌরনদীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ বছরের এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানাগেছে, গৌরনদী উপজেলা সদরের আশোকাঠি গ্রামের ওই বিধবা যুবতীর তার বাবা-মা গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে বসতঘরে রেখে গৌরনদী বন্দরে যান। এসময় তারা ভিকটিমেকে ঘরের ভেতরে রেখে দরজার বাহির থেকে তালা লাগিয়ে যায়। এ সুযোগে ওইদিন রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী রাজন খান(২৯) কৌশলে তাদের বসত ঘরে প্রবেশ করে এবং ধারালো অস্ত্রের (চাকু) মুখে জিম্মি করে বিধবা ওই যুবতীকে জোর পূর্বক ধর্ষণ করে। রাত পৌনে ১১ টার দিকে যুবতীর বাবা-মা বাড়িতে ফিরে এলে, তাদের উপস্থিতি টের পেয়ে ধর্ষক রাজন খান দৌড়ে পালিয়ে যায়। এ সময় ধর্ষিতার বাবা-মায়ের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ধর্ষককে পিছু ধাওয়া করেও ধরতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদি হয়ে শুক্রবার গভীর রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক পলাতক রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ শনিবার (২৩ নভেম্বর) সকালে ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD