সর্বশেষ:
গলাচিপায়  অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস ‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনীর শিক্ষার্থীকে ধ*র্ষ*ন চেষ্টার অভিযোগ কলাপাড়ায় হত্যা মামলার দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব মেহেন্দিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রতিমন্ত্রী রাজিব আহসানের মতবিনিময় সভা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা করল সন্ত্রাসীরা সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে রিকশা চালককে আটকে নির্যাতন জনসেবার মানোন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত” বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানিক লাল দাসকে বিদায়ী সংবর্ধনা

‘ক্যাশলেস বরিশাল’গড়তে বাংলা কিউআর সম্প্রসারণে পূবালী ব্যাংক পিএলসি এর উদ্যোগ

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ, সহজ ও জনবান্ধব করতে বরিশালকে ক্যাশলেস নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘বাংলা কিউআর’-এর সম্প্রসারণ কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক।

এ উপলক্ষে ২৮ শে জুলাই মঙ্গলবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে পূবালী ব্যাংক বরিশাল অঞ্চলের উদ্যোগে ‘বাংলা কিউআর-এর সম্প্রসারণ ও ক্যাশলেস বরিশাল’ শীর্ষক সভা হয়।

শেষে ‘ক্যাশলেস বরিশাল’ বাস্তবায়নের লক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পূবালী ব্যাংক পিএলসি বরিশাল শাখার ডিজিএম অ্যান্ড হেড অব ব্রাঞ্চ মো. ইদ্রিসুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মফিজুর রহমান খান চৌধুরী।

এছাড়া পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

সভায় বক্তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর-এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ক্যাশলেস লেনদেনকে সর্বজনীন ও জনবান্ধব করতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ ক্ষেত্রে পূবালী ব্যাংকের সচেতনতামূলক ও সম্প্রসারণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সভা শেষে বের হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বাংলা কিউআর-এর ব্যবহার, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা, সহজতা ও ক্যাশলেস ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির বার্তা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category