মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ভারী বর্ষণ, ৩ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত

বরিশালে ভারী বর্ষণ, ৩ ঘণ্টায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রোববার (১০ নভেম্বর) সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে বরিশালে, সঙ্গে বইছে দমকা হাওয়া।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, এই এলাকায় বাতাসের গতিবেগ বেশ কম। ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে বরিশালে। আর বৃষ্টিপাত দিনভর অব্যাহত থাকবে।

বরিশাল আবহাওয়া সহকারী আবু জাফর জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্তই ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে খুলনা বিভাগে রয়েছে, এটি দুর্বল হয়ে সিলেটের দিকে যাবে। যত দুর্বল হবে, তত আমাদের এ অঞ্চলে বৃষ্টিপাত হবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে পায়রা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন জেলার নিম্নাঞ্চল জোয়ারের পানির চেয়ে তিন থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

বিপদ সংকেত কমিয়ে বরিশাল অঞ্চলের সব নদীবন্দরকে তিন নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শুক্রবার বিকেল থেকে বরিশাল-পটুয়াখালী-ভোলাসহ বিভাগের ছয় জেলার অভ্যন্তরীণসহ সব রুটের নৌ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে সড়কে যানবাহনের সংখ্যা ও যাত্রীদের উপস্থিতি খুবই কম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারকাজে জেলা-উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ের কন্ট্রোল রুমের সবশেষ তথ্যানুযায়ী, বিভাগের ছয়টি জেলার প্রায় ১৩ লাখ মানুষ (নারী-পুরুষ) ২ হাজার ৪৩৬টি সাইক্লোন শেল্টার সেন্টারে আশ্রয় নিয়েছে। পাশাপাশি, প্রায় এক লাখ গবাদিপশুর নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, দেশের উপকূলীয় এলাকার ১৩টি জেলার ৪১টি উপজেলায় সিপিপির মোট ৫৫ হাজার ৫১৫ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। এর মধ্যে পুরুষ ৩৭ হাজার ১০ জন ও নারী ১৮ হাজার ৫০৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD