শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য আটক

বরিশালে জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য আটক

Sharing is caring!

বরিশালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে বিভিন্ন প্রকার উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়। আটক বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় এলাকার মৃত আবুল হোসেন আকন্দ’র ছেলে মোঃ ইমাম হোসেন(৪৮)। বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এরআগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর আভিযানিক দল বরিশাল মেট্রোপলিটনের এয়ারপো্ট থানা এলাকা থেকে তাকে আটক করে। আটকের পর মোঃ ইমাম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমব ‘র একজন সক্রিয় সদস্য। সে স্থানীয় মাদ্রাসায় নুরানী প্রশিক্ষণ কোর্স এবং কারিয়ানা কোর্স করে। পরে লন্ড্রীর দোকানের পাশাপাশি মসজিদে ইমামতি করে। সে শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিননের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে। আটককৃত মোঃ ইমাম হোসেন এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD