বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে প্রবাসী নারীর মৃত্যু

অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে প্রবাসী নারীর মৃত্যু

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী-বাঘমারা সড়কে অটো রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কেয়া আক্তার (২১) নামের কাতার প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে।

উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম শুক্রবার রাত আটটার দিকে কেয়া আক্তারকে মৃত বলে ঘোষণা করেন। নিহত কেয়া আক্তার বাঘমারা গ্রামের সিদ্দিক বেপারীর কন্যা।

নিহতের চাচী নুরজাহান বেগম জানান, কাতার প্রবাসী কেয়া আক্তার গত দেড় মাস পূর্বে ছুটিতে বাড়ীতে আসে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কেয়া তার
খালাবাড়ী বাউরগাতী থেকে অটো রিক্সাযোগে বাড়ীতে ফিরছিলো। পথিমধ্যে অটো রিক্সার চাকার ওড়না পেচিয়ে তার গলায় ফাঁস পরে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ওই প্রবাসীর মরদেহ
উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD