মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে দুইদিন ব্যাপি মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসব শুরু

বরিশালে দুইদিন ব্যাপি মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসব শুরু

Sharing is caring!

বরিশালে সম্মিলিত মঙ্গলগীত, নৃত্য পরিবেশন ও বাদ্যের তালে তালে ১১তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উৎসবের সূচনা হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে ২ দিন ব্যাপী এ মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননার উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্। এ সময় মেয়র তার বক্তব্যে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, তাঁর পরিবার সাংস্কৃতিক পরিবার। তিনি সব সময় পাশে থাকবেন। এছাড়া তিনি সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষায় মাটির জিনিসপত্র ব্যবহার করার জন্য আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো:শাহাবুদ্দিন খান, বরিশাল বিসিক উপ- মহাব্যবস্থাপক মোঃ জালিস মাহমুদ, অমৃত লাল দে এ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে,বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সামিট পাওয়ার লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস,এম আলী আহসান, বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক মৃণাল কান্তি সাহা ও পরিচালক ভানু লাল দে। চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন, অনুষ্ঠানের আহবায়ক সুশান্ত ঘোষ ও সদস্য সচিব বাপ্পী মজুমদার। এর আগে অনুষ্ঠানের মৃৎ ঐতিহ্যের ডকুমেন্টারি উপস্থাপন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি আফরোজা খান মিতা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছে সঙ্গিতানুঞ্জলী এবং নৃত্য পরিবেশন করেছে প্রান্তিক নৃত্য সংগঠনের শিল্পীরা। অপরদিকে অনুষ্ঠানের শুরুতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রয়েছে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এদিকে দুদিন ব্যাপি এ উৎসবে রয়েছে পাললিক শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও মেলার আয়োজন। উল্লেখ্য মৃৎশিল্পী সম্মলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা এবং নওগাঁ, টাঙ্গাইল, শেরপুর, রাজশাহী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুরসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মৃৎশিল্প এলাকার মৃৎসামগ্রি প্রদর্শন করা হয়। এছাড়া আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলের দেড়শো মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান করা হবে এই আয়োজনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD