মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কর্মবিরতি প্রত্যাহার করেছে বরিশালে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিক ও কর্মচারীরা

কর্মবিরতি প্রত্যাহার করেছে বরিশালে কর্মরত দূরপাল্লার পরিবহন শ্রমিক ও কর্মচারীরা

Sharing is caring!

দাবী ‍পূরন হওয়ার প্রতিশ্রুতিতে বরিশালে কর্মবিরতি কর্মসূচি থেকে সরে গিয়ে স্ব-স্ব কাজ শুরু করেছেন বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পনীর ৩ শতাধিক শ্রমিক ও কর্মচারীরা। কর্মবিরতি পালনের ৪ ঘন্টার মধ্যে শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনী গুলো। আর তাই তার কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। এরআগে বুধবার সকাল ৬টা থেকে বরিশাল নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেতন ভাতা বাড়ানোর দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। আর শ্রমিক কর্মচারীদের এ আন্দোলনে একাত্বতা প্রকাশ করেছে বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শ্রমিক কর্মচারীদের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পরিবহন কোম্পনী গুলো। এ কারনে বরিশালে কর্মরত দূরপাল্লার বিভিন্ন পরিবহন কোম্পনীর শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগে দিয়েছে। তিনি বলেন, মালিকদের কাছে এর আগে শ্রমিকদের মানবেতর জীবনের কথা বলে বেতন বাড়ানোর আহ্বান জানানো হয়েছিলো। কিন্তু দুই একজন বাদে কেউ শ্রমিকদের বেতন বাড়ায়নি। নিরুপায় হয়ে বুধবার সকাল থেকে কাউন্টার শ্রমিকরা কর্মবিরতি করবে বরে শ্রমিক ইউনিয়নকে জানিয়েছে।

বরিশাল-ঢাকা রুটের সুগন্ধা পরিবহনের স্থানীয় কাউন্টার ম্যানেজার মতিউর রমান বলেন, কলারম্যানদের মাধ্যমেই যাত্রীরা আসে। অথচ তাদের দৈনিক বেতন মাত্র ১৬০ থেকে ২শ’ টাকা। এই টাকায় তাদের সংসার চলে না। বেতন বাড়ানোর জন্য এর আগে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিকদের সাথে সমঝোতার চেস্টা করা হয়েছিলো। কিন্তু কোন সুরহা হয়নি। অবশেষে আমরা বুধবার সকাল থেকে আন্দোলন শুরু করলে কোম্পনীর মালিকরা আমাদের দাবি মেনে নেয়ার সিধান্ত নিয়েছে। তাই আমরা আন্দোলন থেকে সরে গিয়েছি। এদিকে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির কারনে সকালে দুরপাল্লার বাস চলাচলে বিঘ্নতার সৃষ্টি হলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD