শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

বরিশালে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পাড় এলাকায় জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোট্যম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার ও থ্রী হুইলার চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবীব রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলায় ১২টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় এই মানববন্ধন কর্মসূচী পালন করে জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোট্যম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার ও থ্রী হুইলার চালক শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন , আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে নথুল্লাবাদ স্ট্যান্ড থেকে সকল ধরনের গাড়ী চলাচল বন্ধ করে দেয়া হবে। এসময় তারা অনতিবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, আলফা মাহেন্দ্রা ইউনিয়নের সভাপতি কামাল হোসেন লিটন মোল্লা, ১ নং সাধারন সম্পাদক খলিলুর রহমান, মালিক সমিতির সভাপতি দুলাল তালুকদার সহ সকল শ্রমিকবৃন্দ।

জানাযায়, এয়ারপোর্ট থানাধীন গড়িয়ার পাড় এলাকায় জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোট্যম্পু, মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সিকার ও থ্রী হুইলার চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আহসান হাবীব রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলা চালায় মাদক ব্যবসায়ী রিয়াজ হাওলাদার ও তার সহযোগীরা। পরে আহত অবস্থায় আহসান হাবীব রাজ্জাককে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুত্বর। এঘটনায় আহসান হাবীব রাজ্জাকের ভাই জসীম বরিশাল এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করে শ্রমিকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD