বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন

সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য , আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সদস্য সচিব এবং বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাড আবুল কালাম আজাদ ইমন আগামী ২ রা এপ্রিল অনুষ্ঠিতব্য বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আদর্শের ঝাণ্ডা উড়াবেন ।

বিগত ১৭ বছরে স্বৈরাচারী খুনী ভোটচোর মাফিয়া ডাইনী হাসিনার জালিম শাহীর পতনের আন্দোলনে রাজপথের সম্মুখ সারির লড়াকু যোদ্ধা হিসেবে আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন সদালাপী এ্যাড আবুল কালাম আজাদ ইমন ।

এছাড়াও বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিহিংসার বানোয়াট বায়বীয় মিথ্যা মামলা হামলায় জর্জরিত দলীয় নেতাকর্মীদের সর্বপ্রকার আইনী সহায়তা প্রদানে এ্যাড আবুল কালাম আজাদ ইমনের কার্যক্রম সকল মহলে প্রশংসা কুড়িয়েছে ।

বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ কর্মী হিসেবে বরিশাল আদালত চত্বরে দলমত নির্বিশেষে আইনজীবীদের কাছে হাস্যোজ্জ্বল পরোপকারী হিসেবে সুনাম অর্জন করেছেন তিনি ।

বিশ্লেষকরা বলছেন , সততা এবং নিষ্ঠার মানদণ্ডে সাংগঠনিক দুরদর্শিতার পাশাপাশি পেশাগত দক্ষতাবলে যেকোন প্রকার অন্যায়কে শক্ত হাতে দমনের পারদর্শীতা সকলের কাছে গ্রহণযোগ্য হিসেবে আসন্ন বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে সুযোগ্য প্রার্থীর তালিকায় প্রথম সারিতে থাকবেন এ্যাড আবুল কালাম আজাদ ইমন ।

আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড জয়নুল আবেদীন এম পি এবং আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সুচিন্তিত মতামতের ভিত্তিতে বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সকল আইনজীবীবৃন্দ ঐক্যবদ্ধভাবে এ্যাড আবুল কালাম আজাদ ইমনকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার মাধ্যমে বিএনপি চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং সুসংহত করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন আইনজীবী ফোরাম বরিশালের নেতৃবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD