শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

বরিশালে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন (৩৫) রড দিয়ে পিটিয়ে গুরুত্ব আহত করেছে আ.লীগ সমর্থক জাহাঙ্গীর ও তার ভাই এবং ভাইয়ের ছেলে সহ বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রাকিব মল্লিক (৩০)।

ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে ইয়াসিন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ইয়াসিন কে শেবাচিম হাসপাতালে ভর্তি করলেও কর্মরত চিকিৎসক দুপুরেই জ্ঞানহারা রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল বিউটি সিনেমা হল ভবনের ছাদে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, নগরীর ৯ নং ওয়ার্ডস্থ বিউটি রোডের বাসিন্দা সৈয়দ জুলফিকার উদ্দিন চৌধুরীর ছেলে সৈয়দ আশিক চৌধুরীর এমপ্লয়ি ম্যানেজার ছিলেন ইয়াসিন।

শুক্রবার সকালে ভবনের ছাদে জামা কাপড় শুকাতে দেয়ার বিষয় নিয়ে ইয়াসিনের সাথে তর্ক-বিতর্ক হয় জাহাঙ্গীরের। পর্যায়ক্রমে ঘটনাস্থলে চলে আসে জাহাঙ্গীরের ভাই ও ভাইয়ের ছেলে সহ ৮/১০ জন।

এসময় নগরীর দক্ষিণ পলাশপুর এলাকার কাদের মল্লিকের ছেলে কালাম মল্লিক (৪৮) ছেলে রাকিব মল্লিকের (৩০) নেতৃত্বে রড় দিয়ে পিটিয়ে ইয়াসিনের মাথা, হাত ও পায়ে আঘাত করে।

সৈয়দ আশিক চৌধুরী জানান, বিউটি সিনেমা হলের জমি সহ আমার পারিবারিক সম্পত্তি জাল দলিল তৈরি করে দখলের চেষ্টায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বিএমপির গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: ছগির হোসেন সম্প্রতি রেজিস্ট্রার অফিসের প্রাপ্ত তথ্য, সহকারী কমিশনার ভূমি কর্তৃক প্রতিবেদন সহ ঘটনাস্থলের খসড়া মানচিত্র ও সূচিপত্র উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চার্জশিট প্রদান করেছেন। সেই ঘটনার জের ধরে প্রতিপক্ষ কাদের মল্লিক গং ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শী ফারুক বলেন, আহত ইয়াসিন ময়মনসিংহ শের নগর থানার ভাটিচর নগর গ্রামের মো. সোহরাব মিয়ার ছেলে এবং ঢাকা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। সবকিছুর তথ্য প্রমাণ রয়েছে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইয়াসিনের জ্ঞান ফেরেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD