বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তীর্ণ ফসলি জমির মাঝ খান থেকে ভেকু মেশিন দিয়ে চলছে জমির মাটি কাটার কর্মযজ্ঞ। সে মাটি সংগ্রহে ব্যস্ত অসংখ্য ইটভাটার শ্রমিক।

যেই জমির উপরিভাগে ধান বোনা হতো সে জমিতে এখন বিশাল আকারের গর্ত। এভাবেই উপজেলার নীলগঞ্জ ইউপির হাজীপুরে বিপুল পরিমাণ ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটার পেটে।
এতে করে ওই জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। দেশের আইন অনুযায়ী ইটভাটার জন্য কৃষি জমি থেকে মাটি সংগ্রহ নিষিদ্ধ হলেও তার কোনো তোয়াক্কা করছে না বেশিরভাগ ইটভাটার মালিকরা।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৫ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর সান ব্রিকসে আরিফ নামে এক ব্যক্তিকে কৃষিজমি থেকে অবৈধ মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯ ধারা ৫(১) ও ১৫(১) অনুসারে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত ।

এ বিষয়ে সরকারি কমিশনার (ভূমি) মো.ইয়াসিন সাদিক বলেন, ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে, ঐ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। অবৈধ মাটি কাটা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD