বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘শহর রাখবো পরিস্কার, গড়বো পরিচ্ছন্ন বরিশাল’-মেয়র সাদিক আবদুল্লাহ

‘শহর রাখবো পরিস্কার, গড়বো পরিচ্ছন্ন বরিশাল’-মেয়র সাদিক আবদুল্লাহ

Sharing is caring!

ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে এক যোগে সচেতনতামুলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে এই র‌্যালি বের করা হয়।

এর মধ্যে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে বের হওয়া র‌্যালির নেতৃত্ব দেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সরকারি বরিশাল কলেজের সামনে থেকে বের হওয়া র‌্যালীটি সংশ্লিষ্ট ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন- ডেঙ্গু নিয়ে অহেতুক আতঙ্কিত না হয়ে বরং প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য নগরবাসিকে আরো সচেতন হতে হবে। পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে সকলকে এক যোাগে কাজ করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

মেয়র বলেন, ‘শহর রাখবো পরিস্কার, গড়বো পরিচ্ছন্ন বরিশাল’ এই প্রত্যয় নিয়ে কাজ করলে আমাদের সকলের জন্য তা হবে মঙ্কলজনক। তাই ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন, বিসিসি’র প্যানেল মেয়র ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ সহ সরকারি বরিশাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, শুরু হওয়া মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ‘নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা ও দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া ফগার মেশিন সহকারে একটি টিম ও অপর একটি জরুরী টিম দ্বারা নগরীর কলোনী, সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ এলাকা সমূহে মশক নিধন কার্যক্রম পরিচালিত করা হবে।ডেঙ্গুর বিস্তার রোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে এক যোগে সচেতনতামুলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১১টায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের নেতৃত্বে এই র‌্যালি বের করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD