সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সাংবাদিক এইচ আর হীরার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিক এইচ আর হীরার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে সাংবাদিক এইচ আর হীরার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ২২ নম্বর ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক এইচ আর হীরার দাদা মরহুম সেকেন্দার আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার ১৯শে মার্চ আসরবাদ বাইতুল মদিনা জামে মসজিদে এই দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় মুসুল্লি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মরহুম সেকেন্দার আলী হাওলাদারের মেঝো ছেলে শাহিনুল ইসলাম শানু জানান, তার বাবা কাজিপাড়া নিবাসী হলেও বাইতুল মদিনা জামে মসজিদের একজন মুসল্লি ছিলেন এবং মসজিদে জমি দান করেছিলেন। তাই প্রতি বছর এই মসজিদেই তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেকেন্দার আলী হাওলাদার এর বড় ছেলে মোঃ নুরুল ইসলাম জানান, এ বছর প্রায় দুই শতাধিক মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম সেকেন্দার আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD