বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
কলাপাড়ায় শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

কলাপাড়ায় শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ (সিজন-১) এর শুভ উদ্বোধন হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। খেলার উদ্বোধন করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।

শিক্ষক চিন্ময় সরকার ও এম এ ইউসুফ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি ইমরান বিশ্বাস, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতি(বাশিস)’র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নূরুল হক, পাখিমাড়া বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইয়ুব, কলাপাড়া পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, ছাত্রনেতা তাইফুর রহমান আরিফ প্রমুখ। খেলা পরিচালনা করেন, অলক কুমার বিশ্বাস এবং হামিরুল ইসলাম এবং আমানুল্লাহ আমান।

চাচা ভাতিজা একাদশ এবং ফতেপুর জুনিয়র একাদশের মধ্যে খেলায় চাচা ভাতিজা একাদশ জয়লাভ করেন। পায়রা উড়িয়ে, আতশবাজি এবং ফানুস উড়ানোর মাধ্যমে জমজমাট এ টূর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়।

এর মধ্যে আরও আকর্ষন ছিল বাশের গ্যালারিতে বসে তরুণদের খেলা উপভোগ।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD