বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘দেশের স্বার্থে প্রতিটি কাজ ঠিকভাবে করুন’

‘দেশের স্বার্থে প্রতিটি কাজ ঠিকভাবে করুন’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই, সরকারের প্রতিটি কাজ দায়িত্বশীল ভাবে করতে হবে। অন্তত দেশের স্বার্থে প্রতিটি কাজ নির্ভেজাল ও ঠিকভাবে করুন।

শনিবার (৬ জুলাই) বিকেলে বরিশাল নগরের জিলা স্কুল মোড়ে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আর এ উন্নয়ন কাজের বিশাল একটি অংশ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ। কাজের ক্ষেত্রে কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মতবিনিময়কালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানসহ গণপূর্ত বিভাগ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেল সাড়ে ৩টায় বরিশাল গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় পরিদর্শনে আসেন শ ম রেজাউল করিম। এসময় তাকে গণপূর্ত বিভাগ ও ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD