সর্বশেষ:
বরিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের মহানগর ও জেলা দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন বনের গাছ কেটে ঝাড়, ট্রলার চলাচল ব্যাহত; ঝাড় অপসারণের কথা বলায় হামলা, আহত ১ কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার বরিশালে সৎ ভাইয়ের ছেলেকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মামলা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউফলের হাফেজ জাকারিয়া বাউফলে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃ/ত্যু পটুয়াখালীতে “হ্যাটট্রিক” পদক পেলেন সদর থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপন পটুয়াখালীর জৈনকাঠীতে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, কাশীপুরের সাক্ষী হতবাক এলাকাবাসী সাংবাদিক মিঠু’র পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাস’র ১১ তম প্রয়ান দিবসে দোয়া মোনাজাত

বরিশালকে পরিবেশবান্ধব নগরী গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান, অনুষ্ঠিত ‘নাগরিক ভাবনা’ সভা

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন নিয়ন্ত্রণ এবং খাল-জলাশয় দূষণ, দখল ও ভরাট রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে নগর ভবনের সভাকক্ষে ‘বরিশালের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ’-এর আয়োজনে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকিস আক্তার জাহান শিরীন। নগরীর পরিবেশগত সংকট নিরসনে তিনি নাগরিক প্রতিনিধিদের বিভিন্ন মতামত ও সুপারিশ মনোযোগসহকারে শোনেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভায় বক্তারা বরিশাল নগরীর অস্তিত্ব ও পরিবেশ রক্ষায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির এবং মো. মকসুমুল হাকিম রেজা

প্রশাসনের পক্ষ থেকে অংশ নেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সফিকমো. গোলাম কিবরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)-এর নকশাকার মো. পারভেজ খান, সেইন্ট বাংলাদেশ-এর পরিচালক জাহাঙ্গীর কবির, পরিবেশ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দীন মানিক এবং সবুজ আন্দোলনের আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, জলাশয় ভরাট এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে বরিশাল নগরী ক্রমেই পরিবেশগত সংকটের মুখোমুখি হচ্ছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নগরবাসীর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বিত এবং কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বরিশালকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের মতামত ও সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category