সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কিশোরী ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

কিশোরী ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে ষোড়শী নামে এক কিশোরীকে ধর্ষণের ১০ বছর পর ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল খান বরিশালের মুলাদী উপজেলার চিলমারী গ্রামের বাসিন্দা শাহআলম খানের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির।

মামলার বরাতে তিনি জানান, একই বাড়ির বাসিন্দা কিশোরী ষোড়শী সহজ সরল প্রকৃতির। প্রায়ই সময় সে প্রতিবেশী সাইফুলের ঘরে যাতায়াত করতো।

২০১৪ সালের ৫ জানুয়ারি সকালে ওই ঘরে যান ষোড়শী। এ সময় ঘরে স্ত্রী না থাকায় ষোড়শীকে ধর্ষণ করেন সাইফুল। একই বছরের ২ এপ্রিল ষোড়শী অসুস্থ হয়ে পড়লে জানতে পারেন তার কন্যা তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপর সাইফুল ষোড়শীকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

২০১৪ সালের ৮ এপ্রিল সাইফুল ও তার স্ত্রীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন ষোড়শীর মা।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম মামলার তদন্ত করে একই বছরের ২৩ সেপ্টেম্বর সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD