রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় রাস্তা সংস্কারের নামে কেটে ফেলা হয়েছে অসংখ্য তাল ও খেজুর গাছ

কলাপাড়ায় রাস্তা সংস্কারের নামে কেটে ফেলা হয়েছে অসংখ্য তাল ও খেজুর গাছ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তা সংস্কারের নামে কেটে ফেলা হয়েছে ১০ থেকে ১৫ ফুট দৈর্ঘ্যরে অন্তত ৩০ থেকে ৩৫ টি তালগাছ খেজুর গাছ। চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান নির্দেশে ওই ইউনিয়নের মৌলভীতবক গ্রামের সড়কের পাশে থাকা গাছগুলো কেটে ফেলে স্থানীয়রা। প্রায় ২০ দিন আগে কাবিটা প্রকল্পের আওতায় ওই গ্রামের ২ কিলোমিটার সড়কে মাটি ফেলার কাজ করে চেয়ারম্যান। এর আগে তার নির্দেশে বাড়ীর সামনে সরকারী সড়কের উপরে থাকা গাছগুলো স্থানীয়রা নির্বিচারে কেটে ফেলে।
এছাড়া সড়কে মাটি ফেলার সময় ভেকু দিয়ে অনেক গাছ অপসারন করে খালে ফেলে দেয়া হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী ও বজ্রপাত প্রতিরোধক এসব গাছ না কেটেও সড়কে মাটি ফেলার কাজ করা যেতো বলে দাবি স্থানীয়দের। তবে চেয়ারম্যান তার বিরেদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও।
স্থানীয় বাসিন্দা কাউসার জানান, এই সকল গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। বর্জ্যপাত থেকে আমাদেরকে রক্ষা করে। গাছগুলো রেখে মাটির কাজ করলে ভালো হতো বলে আমি মনে করি।
চাকা মাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান জানান, আমার বিরুদ্ধে আনিতো অনেক অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিক্তিহীন।নির্বাচনে হেরে আমার প্রতিপক্ষ এগুলো করাচ্ছে। তিনি আরো জানান সাবেক চেয়ারম্যান পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন কোন রাস্তায় একটি মাটিও দেননি। আমি দায়িত্ব নিয়ে ইউনিয়নের সকল রাস্তাকে যখন উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছি তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD