বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত

বরিশালে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স:  আজ ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডিজিটাল স্বাক্ষরের প্রচারণামুলক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বরিশাল খোন্দকার আনোয়ার, মহাপরিচালক জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বরিশাল অঞ্চল) এ. কে. এম. আজাদ রহমান, পরিচালক আঞ্চলিক কার্যালয় বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ ইসরাইল হোসাইন, সহকারী নিয়ন্ত্রক আইন উপ-নিয়ন্ত্রক সাইবার অপরাধ ও নিরাপত্তা, সিসিএ কার্যালয় লুৎফুন নাহারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা।

সেমিনারের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় পরে অতিথিরা ডিজিটাল স্বাক্ষরের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

সরকারি অফিসে ইলেক্ট্রনিক রেকর্ড ও ইলেক্ট্রনিক স্বাক্ষর ব্যবহারের আইনানুগ স্বীকৃতি প্রদান করা হয়েছে। সে মোতাবেক ২০১১ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সংযুক্ত অফিস হিসেবে ইলেক্ট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক-এর কার্যালয় প্রতিষ্ঠিত হয়।

এর ধারাবাহিকতায় ২০১২ সালের ১৮ এপ্রিল রুট কী জেনারেশন সিরিমনির মাধ্যমে সিসিএ কার্যালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় ডিজিটাল স্বাক্ষরের ব্যবহার কার্যক্রম শুরু হয়েছে। ডিজিটাল স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে ই-সেবা বা ই-কার্যক্রমের  তথ্য বা ডকুমেন্টের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা সম্ভব হয়; অন্যথায় সাইবার নিরাপত্তার অভাবে ডিজিটাল কার্যক্রম বা ট্রানজেকশনসমূহ হুমকির মধ্যে পড়ে।

বর্তমানে তাই ডিজিটাল স্বাক্ষর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কারণ ডিজিটাল স্বাক্ষর একটি ক্রিপ্টোগ্রাফিক কৌশল যা ডিজিটাল তথ্যের নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করে। আজকের সেমিনারে অংশগ্রহণকারীরা ডিজিটাল স্বাক্ষর ও ই-সাইন কি, এর ব্যবহার, ডিজিটাল স্বাক্ষর ও ই-সাইন ব্যবহার বৃদ্ধিতে করণীয়, পিকেআই সিস্টেম, সংশ্লিষ্ট আইনের ধারা ও বিধিসমূহসহ হাতে-কলমে ডিজিটাল স্বাক্ষরের বিভিন্ন প্রায়োগিক দিক সম্পর্কে জানতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD